ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে ৫০ মামলা: ইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:০৭, ৭ এপ্রিল ২০২৬
নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে ৫০ মামলা: ইসি

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে ৫০টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব মামলার কারণে সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচণি সামগ্রী সংরক্ষণ করতে হবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত।

সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, ‍“নির্বাচনি সামগ্রী সংরক্ষণের বিষয়ে কমিশন সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনের সামগ্রী ন্যূনতম এক বছর সংরক্ষণ করতে হয়। তবে, কোনো আসনের বিষয়ে আদালতের নির্দেশনা থাকলে সেই অনুযায়ী নির্বাচনি সামগ্রী নিষ্পত্তি করা হবে।”

এদিকে, নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত বা নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ বিষয়ে ২০২২ সালে প্রণীত নীতিমালা পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আখতার আহমেদ বলেন, “বিদ্যমান নীতিমালায় দীর্ঘমেয়াদি অসুস্থতা (প্রলংগড সিকনেস) বা তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজনীয়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত নেই। ফলে এসব বিষয় যুক্ত করে নীতিমালা হালনাগাদ করা হবে। এ সংক্রান্ত একটি কমিটি কাজ করছে। কমিটির সুপারিশ কমিশনে উপস্থাপন করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/এমএসবি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়