হোটেল ইন্টার কন্টিনেন্টাল ২০১৮ সালে চালু হবে
অর্থনৈতিক প্রতিবেদক : আগামী বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে চালু হচ্ছে হোটেল ‘ইন্টার কন্টিনেন্টাল ঢাকা’।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, হোটেল পুনর্নির্মাণের কাজ শেষ করার পাশাপাশি পরীক্ষাগার, কমিশন, ব্যালান্সিং এবং সার্টিফিকেশন সকল যন্ত্রপাতি সম্পন্ন করার পরে ২০১৮ সালের শুরুতে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ বাণিজ্যিকভাবে চালু হবে।
রাজধানীর রূপসী বাংলা হোটেল নতুনভাবে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ নামে যাত্রা শুরু করবে। বিডি সার্ভিস এর মালিকানাধীন হোটেলটি ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে নতুনরূপে মেরামতের কাজ শুরু হয়। হোটেলের কাজ শেষ করতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় ছিল। কিন্তু ওই সময়ে কাজ সম্পন্ন করতে না পারায় ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় নেয় কোম্পানিটি।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মানের এই হোটেলটি পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের মালিকানাধীন।
রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৭/আশিক/সাইফ
রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু