৫ কোম্পানির নগদ লভ্যাংশ প্রেরণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি পাঁচটি হলো: রানার অটোমোবাইলস, এএফসি এগ্রো, সিলভা ফার্মা, এসকে ট্রিমস এবং এমএল ডাইং।
তথ্য মতে, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য রানার অটোমোবাইলস ১০ শতাংশ, এএফসি এগ্রো ০.৫০ শতাংশ, সিলভা ফার্মা ৫ শতাংশ, এসকে ট্রিমস ৫ শতাংশ এবং এমএল ডাইং ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি পাঁচটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে ওই ঘোষিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
ঢাকা/এনটি/এনএইচ