ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনার দাম কমলো ১১৬৬ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ১৭ জুলাই ২০২২  
সোনার দাম কমলো ১১৬৬ টাকা

ছবি: সংগৃহীত

দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। 

রোববার (১৭ জুলাই) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সোমবার (১৮ জুলাই) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা বেচাকেনা হবে। 

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৩ হাজার ৭১৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৩ হাজার ২১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫২ হাজার ৭২১ টাকা। 

বর্তমান দাম অনুযায়ী, রোববার (১৭ জুলাই) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৭৮ হাজার ৩৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৫৩ হাজার ৪৭৯ টাকা বেচাকেনা হচ্ছে। 

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫, ১৮ ক্যারেটের ১২২৫ এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে। 

ঢাকা/এনএফ/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়