ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিসেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ২৪ ডিসেম্বর ২০২৩  
ডিসেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ডলার

ফাইল ফটো

প্রবাসী বাংলাদেশিরা ডিসেম্বরের ২২ দিনে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে ১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গড়ে দৈনিক আসছে ৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স প্রবাহ ২০০ কোটি ডলার ছাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার ( ২৪ ডিসেম্বর ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৭ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, আগস্টে এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ১৩৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, অক্টোবরে এসেছে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার এবং নভেম্বরে এসেছে ১৯৩ কোটি মার্কিন ডলার।   

সংশ্লিষ্টরা বলছেন, সরকার প্রবাসী আয়ে নানা সুবিধা দিচ্ছে। বিশেষ করে, বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা দেওয়া হচ্ছে। এ কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ পাচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়াবে বলে আশা করা যাচ্ছে।

বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ হয়েছিল।

এনএফ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়