ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জ্বালানি তেলের দাম বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ৩১ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২৫
জ্বালানি তেলের দাম বাড়ল

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে ১ টাকা।

শুক্রবার (৩১ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর হবে।

আরো পড়ুন:

গত ১ জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা করে বিক্রি হচ্ছিল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়