ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ৯ কোম্পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫  
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ৯ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়টি কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ দিল কোম্পানিগুলো।

কোম্পানিগুলো হচ্ছে—ফার্মা এইডস, জিকিউ বলপেন, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, বেঙ্গল উইনসোর, এডিএন টেলিকম, ইউনাইটেড পাওয়ার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং এসিআই লিমিটেড।

আরো পড়ুন:

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

আলোচ্য অর্থবছরে ফার্মা এইডস ২৫ শতাংশ, জিকিউ বলপেন ৩ শতাংশ, সায়হাম টেক্সটাইল ৫ শতাংশ, সায়হাম কটন ৫ শতাংশ, এডিএন টেলিকম ১০ শতাংশ, ইউনাইটেড পাওয়ার ৬০ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ এবং এসিআইয়ের ৩৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ওই নয় কোম্পানি বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ঘোষিত লভ‌্যাংশ অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়