ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ ব্যাংকে দুদক টিম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:১১, ৯ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ ব্যাংকে দুদক টিম

সাবেক ও বর্তমান দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রায় ৩০০ গোপন সুরক্ষিত লকারে বা সেফ ডিপোজিটর অবৈধ সম্পদের খুঁজতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম অবস্থান করছে। এসব লকারে রক্ষিত অর্থ সম্পদের তালিকা করবে দুদক। অবৈধ অর্থ সম্পদ পেলেই আইনগত ব্যবস্থা নেবে সংস্থাটি।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য সংরক্ষিত লকারে অর্থ-সম্পদ আছে কী না তা অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় রয়েছেন। তাদের সঙ্গে ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছে। লকারগুলোতে রক্ষিত অর্থসম্পদ বা নথিপত্রের তালিকা করবে দুদক।

আরো পড়ুন:

এর আগে, গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সব লকার সাময়িকভাবে ফ্রিজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দেয় দুদক। অপরদিকে আদালত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খোলে তল্লাশির অনুমতি দিয়েছে। এর ধারাবাহিকতায় দুদক টিম আজ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের লকারে অবৈধ সম্পদের খুজ করছে। এসব লকারের প্রাপ্ত অর্থ সম্পদের একটি তালিকা করে আদালতে দেবে দুদক।

ঢাকা/এনএফ/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়