ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৬ মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫  
৬ মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত ৬টি মিউচুয়াল ফান্ডের গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর২৪-ডিসেম্বর ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে- ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বিডি ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে ০.১২ টাকা লোকসান হয়েছিল। এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই ২৪-ডিসেম্বর ২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.০৩ টাকা। গত বছরের একই সময়ে ০.১১ টাকা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর,২০২৪ প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭.৮৫ টাকা।

আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.৫২ টাকা। গত বছর একই সময়ে ০.১৫ টাকা লোকসান হয়েছিল। এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই ২৪-ডিসেম্বর ২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.১১ টাকা। গত বছরের একই সময়ে ০.১১ টাকা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৮.৩০ টাকা।

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.৫৯ টাকা। গত বছর একই সময়ে ০.০৮ টাকা লোকসান হয়েছিল। এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই ২৪-ডিসেম্বর ২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.২২ টাকা। গত বছরের একই সময়ে ০.০৮ টাকা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর,২০২৪ প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭.৯৪ টাক।

এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.৪৬ টাকা। গত বছর একই সময়ে ০.০৬ টাকা লোকসান হয়েছিল। এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই ২৪-ডিসেম্বর ২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.১৯ টাকা। গত বছরের একই সময়ে ০.০৮ টাকা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর,২০২৪ প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭.৯৭ টাকা।

ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.৪৯ টাকা। গত বছর একই সময়ে ০.০৩ টাকা লোকসান হয়েছিল। এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই ২৪-ডিসেম্বর ২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.১৬ টাকা। গত বছরের একই সময়ে ০.০৫ টাকা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর,২০২৪ প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭.৩৮ টাকা।

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.৪২ টাকা। গত বছর একই সময়ে ০.১৪ টাকা লোকসান হয়েছিল। এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.১৯ টাকা। গত বছরের একই সময়ে ০.০৯ টাকা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর,২০২৪ প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৮.১৪ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়