ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরামিট সিমেন্টর কারখানা বন্ধ পেল ডিএসই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২২ জুলাই ২০২৫  
আরামিট সিমেন্টর কারখানা বন্ধ পেল ডিএসই

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্টর পিএলসির কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ জুলাই) ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে ওই কারখানা পরিদর্শনে যায়।

আরো পড়ুন:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সাধারণত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই, এ কারণে কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় সোমবার আরামিট সিমেন্টর পিএলসির কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। পরিদর্শনকালে কারখানা বন্ধ দেখতে পায় ডিএসইর প্রতিনিধিদল।

এরই ধারাবাহিকতায় ডিএসইর প্রতিনিধিদল জানিয়েছে, মঙ্গলবার আরামিট সিমেন্টের কারখানা সরেজমিন পরিদর্শনকালে বন্ধ পাওয়া যায়।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়