ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৯ জুলাই ২০২৫  
ঢাকা ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের অর্ধবার্ষিকীর (১ আগস্ট, ২০২৫ থেকে ৩১ জানুয়ারি, ২০২৬) মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেয়া হবে। 

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত ঢাকা ব্যাংক বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়।

আরো পড়ুন:

মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডটির লেনদেনে দরসীমা ছিল না

ঢাকা/এনটি/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়