ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভবনের ৫০ শতাংশ মালিকানা বিক্রি করবে ফনিক্স ফাইন্যান্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ২৬ আগস্ট ২০২৫  
ভবনের ৫০ শতাংশ মালিকানা বিক্রি করবে ফনিক্স ফাইন্যান্স

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফনিক্স ফাইন্যান্স লিমিটেড পরিচালনা পর্ষদ চলমান সঙ্কট কাটিয়ে উঠতে রাজধানীর মতিঝিলে অবস্থিত ভবনের ৫০ শতাংশ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মত, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ রাজধানীর দিলকুশা সি/এ, ঢাকা-এ অবস্থিত বাণিজ্যিক ভবন ‘ফিনিক্স ভবন’-এর ৫০ শতাংশ মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

চলমান প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং আর্থিক অবস্থার উন্নতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে আর্থিক খাতের চাপ ও আয় কমে যাওয়ায় বিকল্প সমাধানের পথ খুঁজছে প্রতিষ্ঠানটি। এ প্রেক্ষাপটে সম্পদ বিক্রি করে কোম্পানি তার কার্যক্রম স্থিতিশীল করার চেষ্টা করছে। এ সিদ্ধান্ত ভবিষ্যতে কোম্পানির আর্থিক প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলবে।

তবে, কবে নাগাদ বিক্রয় কার্যক্রম সম্পন্ন হবে এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কীভাবে ব্যবহার করা হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি কোম্পানি।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়