ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জ্বালানি তেলের দাম কমল 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২৬
জ্বালানি তেলের দাম কমল 

ফাইল ফটো

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে এবার জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়েছে সরকার। যা রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে ভোক্তাপর্যায়ে কার্যকর হচ্ছে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় শনিবার (৩১ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ১১২ টাকা করা হয়েছে।

বাসস জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস অথবা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়