ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ লাখ শেয়ার কিনলেন সালভো কেমিক্যালের এমডি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২৬
৬ লাখ শেয়ার কিনলেন সালভো কেমিক্যালের এমডি

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক মো. সালাম ওবায়দুল করিম গত বছরের ২২ ডিসেম্বর কোম্পানিটির ৬ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজার দরে ঘোষিত ৬ লাখ শেয়ার ক্রয়ের প্রক্রিয়াটি সফলভাবে শেষ করেছেন।

এর আগেও তিনি সালভো কেমিক্যালের ১০ লাখ ৩৩ হাজার শেয়ার কিনেছেন।

বাজার সংশ্লিষ্টদের মতে, কোনো কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বা উদ্যোক্তা যখন বাজার থেকে বড় অঙ্কের শেয়ার কেনেন, তখন তা কোম্পানির আর্থিক ভিত্তি ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রতি তাদের দৃঢ় আস্থার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়। সালভো কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালকের এই বিনিয়োগ সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও কোম্পানিটির প্রতি ইতিবাচক ধারণা তৈরি করতে সহায়ক হবে।

সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানিটির ব্যবসায়িক সম্প্রসারণ এবং ডিভিডেন্ডের ধারাবাহিকতা বিনিয়োগকারীদের নজর কেড়েছে। এমডির এই নতুন করে শেয়ার কেনা কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামোতে তার ব্যক্তিগত অংশীদারত্ব আরও শক্তিশালী করল।

সালভো কেমিক্যাল লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১১ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৩৯টি। সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩১.৭০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬.৬৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬১.৬২ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়