ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কমোডিটি মার্কেট চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে: সিএসই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ৩ মার্চ ২০২৬  
কমোডিটি মার্কেট চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে: সিএসই

কমোডিটি মার্কেটের কার্যক্রম চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মার্কেট সংশ্লিষ্ট সবার প্রশিক্ষণ, সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধি কার্যক্রম জরুরি। সমন্বিত অংশগ্রহণ যত স্বতঃস্ফূর্ত হবে, এর সুফল তত দ্রুত গ্রহণ করা সম্ভব হবে।

মঙ্গলবার (৩ মার্চ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চট্টগ্রামে প্রধান কার্যালয়ে পঞ্চম বারের মতো দুই দিনব্যাপী কমোডিটি ডেরিভেটিভস (কমোডিটি ডেরিভেটিভস) বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠান মহাব্যবস্থাপক ও আইট বিভাগের প্রধান মেজবাহ উদ্দিন এ কথা বলেন।

আরো পড়ুন:

প্রশিক্ষণ অনুষ্ঠান সিএসই এবং ডিএসইর (ডিএসই) ট্রেড (ট্রেড) ও পুঁজিবাজারের সম্মানিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সিএসইর পিআর ডিপার্টমেন্টের কর্মকর্তা তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএসইর জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ রিস্ক মানেজমেন্ট ডিভিশন মর্তুজা আলম, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ বিজনেস অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন মনিরুল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ বিজনেস অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন মনিরুল হক বলেন, “ইক্যুইটি (ইক্যুইটি) এবং কমোডিটি মার্কেটের মধ্যে পার্থক্য আছে। বিশেষ করে সেটেলমেন্ট (সেটেলমেন্ট) পদ্ধতি, মার্জিন (মার্জিন) সিস্টেম এবং ট্রেডিং (ট্রেডিং) পদ্ধতিতে। বিশ্বজুড়ে বাজার পরিস্থিতি বিচার বিশ্লেষণ করা জরুরি। কমোডিটি মার্কেটের মূল আকর্ষণ হলো এটি লিভারেজ এবং তথ্যভিত্তিক। আপনার তথ্য ভাণ্ডার যত বেশি, সিদ্ধান্ত গ্রহণ তত দ্রুত।”

জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ রিস্ক মানেজমেন্ট ডিভিশন মর্তুজা আলম মর্তুজা আলম বলেন, “দুই দিনে কমোডিটি মার্কেট পুরোপুরি জানা সম্ভব নয়। তবে বুনিয়াদি কোর্স পরবর্তী পদক্ষেপের জন্য পথ দেখাবে। আশা করি, প্রশিক্ষণের মাধ্যমে জানা বিষয়গুলোর চর্চা অব্যাহত রাখবেন এবং নিজেকে প্রস্তুত করবেন।”

মূল প্রশিক্ষণে কমোডিটি এক্সচেঞ্জ (কমোডিটি এক্সচেঞ্জ) বিষয়ক রেগুলেটরি (রেগুলেটরি), বিজনেস (বিজনেস) এবং টেকনোলজি (টেকনোলজি) বিষয়ক উপস্থাপনা প্রদান করেন মর্তুজা আলম, কমোডিটি এক্সচেঞ্জ প্রোজেক্ট সদস্য ফয়সাল হুদা, হাবিবুল্লাহ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিদারুল আলম। এছাড়া এমসিএক্স (মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ) ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড অব রিসার্চ, দেবজ্যোতি দে অনলাইন প্ল্যাটফর্মে (অনলাইন প্ল্যাটফর্ম) মাধ্যমে অংশগ্রহণ করেন।

ঢাকা/এনটি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়