ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল কপারটেক ইন্ডাস্ট্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১১ মার্চ ২০২৬  
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল কপারটেক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের কাছে এ লভ্যাংশ পাঠানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ২.১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.২১ টাকা নগদ লভ্যাংশ পেলেন শেয়ারহোল্ডারা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে উল্লিখিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়