রাজধানীতে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের বর্ণাঢ্য র্যালি
সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৪-এর বর্ণাঢ্য র্যালি করেছে রাজধানীর মিরপুর জোনের ওয়ালটন প্লাজাসমূহ। মিরপুর জোনের আওতাধীন ১৬টি প্লাজা থেকে শতাধিক সদস্য র্যালিতে অংশ নেন।
মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) বিকেলে এ র্যালি করা হয়। র্যালিটি কল্যাণপুর থেকে শুরু হয়। বিজয় সরণী থেকে কাজীপাড়া-শেওড়াপাড়া ঘুরে হেমায়েতপুর হয়ে সিঙ্গাইরে গিয়ে শেষ হয়।
নেক্সট লেবেল অফারে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার। ৮ এপ্রিল থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে পণ্য ক্রয়ে এসব সুবিধা পাবেন ক্রেতারা।
ইতোমধ্যে ডিজিটাল ক্যাম্পেইনের আগের কয়েকটি সিজনে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন ৪৪ জন ক্রেতা। ওয়ালটন থেকে পাওয়া ১০ লাখ টাকায় তাদের জীবনমানের উন্নয়ন ঘটেছে। ফলে, দেশব্যাপী ব্যাপক গ্রাহকপ্রিয়তা পেয়েছে ওয়ালটনের এই মিলিয়নিয়ার ক্যাম্পেইন।
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এ ক্রেতাকে দেওয়া বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করতেই এ র্যালির আয়োজন করে ওয়ালটন প্লাজা মিরপুর জোন কর্তৃপক্ষ। র্যালিতে ওয়ালটন পণ্যের বিভিন্ন সুবিধার কথা ক্রেতাদের কাছে তুলে ধরা হয়।
ঢাকা/রফিক
তৃতীয় ওয়ানডে: নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ