ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএসইসির সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ৫ মার্চ ২০২৫  
বিএসইসির সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

বুধবার দুপুরে বিএসইসি ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা।

বুধবার (৫ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বিএসইসি ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিসিএমআইএর সমন্বয়ক নুরুল ইসলাম মানিক রাইজিংবিডি ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, “বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত‍্যাগের দাবিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিয়ে আমরা মাঠে নেমেছি।”

বিনিয়োগকারীরা বলছেন, রাশেদ মাকসুদ অযোগ্য। শেয়ারবাজার নিয়ে তার জ্ঞান নেই। তার পক্ষে শেয়ারবাজার পরিচালনা করা সম্ভব নয়। তাই, শেয়ারবাজারের স্বার্থে তার দ্রুত পদত‍্যাগ দাবি করা হয়েছে।

এর আগে বুধবার বেলা ১২টার দিকে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে মঙ্গলবার (৪ মার্চ) বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারি করাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোর (পঞ্চম তালা) ঘেরাও করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসি ভবনের সামনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়