পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে রবিবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮২.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩১১ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১১.৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৩.১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩২৭টি কোম্পানির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।
এ দিন ডিএসইতে মোট ৬৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৬.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১৩৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১০৯.৮৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৯২ পয়েন্টে, শরিয়াসূচক ১.০৮ পয়েন্ট বেড়ে ৯০২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭২.৪৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৩৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩০টি কোম্পানির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত আছে ২১টির।
এ দিন সিএসইতে ৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/বকুল