পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি চলতি বছরের অর্ধবার্ষিকী (২৩ মার্চ, ২০২৬ থেকে ২২ সেপ্টেম্বর, ২০২৬) পর্যন্ত সময়ের জন্য কুপন রেট ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডারদের বাৎসরিক ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্ডটির ট্রাস্টি কমিটি।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।
২০২৬ সালের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে রিটার্ন পাবেন পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা। আর ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীদের কুপন পেমেন্ট দেওয়া হবে।
ঢাকা/এনটি/বকুল