ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লেও সাত কলেজের পরীক্ষা যথাসময়ে 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২৮ আগস্ট ২০২১  
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লেও সাত কলেজের পরীক্ষা যথাসময়ে 

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এছাড়া, ১৭ অক্টোবর থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর মধ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়ার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজগুলোর। 

শিক্ষার্থীরা বলছেন, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া অক্টোবরের মাঝামাঝি সময়ের পরে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা করা হচ্ছে। সে ক্ষেত্রে সাত কলেজের পরীক্ষা নেওয়ার বিষয়ে একটা সুনির্দিষ্ট ঘোষণা দরকার।

আরো পড়ুন:

এ বিষয়ে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের বর্ধিত ছুটি সাত কলেজের পরীক্ষায় কোনো প্রভাব ফেলবে না। প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিছু কিছু বিভাগের রুটিন প্রকাশিত হয়েছে। বেশ কিছু বিভাগের রুটিন প্রকাশের অপেক্ষায় রয়েছে।’ 

তিনি বলেন, ‘এর আগেও আমরা সাত কলেজের পরীক্ষার আয়োজন করেছিলাম। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে তা আবার স্থগিত করতে হয়েছে। আমরা বারবার বলে এসেছি, পরীক্ষা আয়োজনের সক্ষমতা সাত কলেজ প্রশাসনের রয়েছে। শিক্ষার্থীদের হতাশার কোনো কারণ নেই। শিক্ষার্থীদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে এসব পরীক্ষার আয়োজন হচ্ছে।’

সাত কলেজের প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০১৯ সালের ২য় বর্ষ অনার্স অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) অসমাপ্ত পরীক্ষা, ২০১৮ সালের এম এ, এম এস এস, এম এস সি ও এম বি এ শেষ পর্ব নিয়মিত পরীক্ষাসহ আরও বেশকিছু স্থগিত থাকা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষাগুলোর রুটিন এবং সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা/ইয়ামিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়