ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবার নিজের জন্য গাইবেন সালমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার নিজের জন্য গাইবেন সালমান

বলিউড অভিনেতা সালমান খান। শুধু নায়ক নয়, গায়ক হিসেবে নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন। সিনেমায় প্লেব্যাক করেছেন।

এবার দাবাং-থ্রি সিনেমায় নিজের জন্য গাইবেন এই অভিনেতা। কোনো রোমান্টিক-মেলোডি ঘরানার নয় বরং পার্টি সং গাইবেন তিনি। প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বলিউড হাঙ্গামা।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, এর আগে সুরাজ পাঞ্চলির হিরো এবং মহেশ মঞ্জরেকরের মারাঠি ভাষার এফইউ সিনেমায় গেয়েছেন সালমান। দাবাং-থ্রি সিনেমায় প্রথমবারের মতো তিনি নিজের জন্য গাইবেন।

দাবাং-থ্রি পরিচালনা করছেন প্রভুদেবা। সালমান খান ছাড়াও এতে আরো অভিনয় করছেন— কিচা সুদীপ, সোনাক্ষী সিনহা প্রমুখ। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাঈ মঞ্জরেকর। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়