ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মামলার প্রস্তুতি নিচ্ছি: অপূর্ব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৬, ২৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মামলার প্রস্তুতি নিচ্ছি: অপূর্ব

সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে অপূর্ব

কুরুচিপূর্ণ ও মিথ্যা খবর প্রকাশের অভিযোগে কিছু ‘ভুঁইফোড়’ অনলাইন পত্রিকার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ (২৩ জুলাই) দুপুরে অপূর্ব তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

অপূর্ব লিখেন—গত দুইদিন ধরে দেখা যাচ্ছে কিছু ভুঁইফোড় অনলাইন পত্রিকা কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই আমার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি এবং আমার বিচ্ছেদের ব্যাপারে অত্যন্ত কুরুচিপুর্ণ মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যা আমার এবং অদিতির জন্য অত্যন্ত বিব্রতকর। আমি আগেও বলেছিলাম, অদিতির সঙ্গে আমি এখন সাংসারিক জীবনে না থাকলেও সে আমার সন্তানের মা। সুতরাং অদিতির সম্মান নিয়ে বা অদিতির নামের সঙ্গে জড়িয়ে তৃতীয় কারো নাম নিয়ে যে বা যারা কোনো ধরনের নোংরা খেলায় মাতবে এদের কাউকেই আমি ছেড়ে কথা বলব না।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে অপূর্ব লিখেন—গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশের একজন দুর্নীতিবাজের সঙ্গে আয়াশের (অপূর্বর সাবেক স্ত্রী) মাকে জড়িয়ে মিথ্যা এবং কাল্পনিক ঘটনা প্রচারের জন্য দেশের একজন সুনাগরিক হিসেবে তীব্র প্রতিবাদ করছি। শুধু প্রতিবাদই না, আমাদের ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে এই ধরনের নোংরা মিথ্যাচার ছড়ানোর দায়ে এইসব পত্রিকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি গ্রহণ করেছি, যা আজ-কালের ভেতরে সম্পন্ন হবে। যে বা যারা এই নোংরা খেলার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনব।

মূল ধারার গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে অপূর্ব লিখেন—আশা করব মূল ধারার গণমাধ্যমগুলো আমাকে এই ব্যাপারে সত্য প্রকাশ করে সহায়তা করবেন। কারণ দীর্ঘ সময় মিডিয়াতে কাজ করার সুবাধে তাদের কাছে আমার এই দাবি।

২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। এটি তার দ্বিতীয় বিয়ে। এ সংসারে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু গত মে মাসে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই দম্পতি।

অপূর্ব-নাজিয়ার বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী তানজিন তিশাকে জড়িয়ে প্রেমের গুঞ্জন উঠেছিল। তখনো শক্ত হাতে বিষয়টি নিয়ন্ত্রণ করেন অপূর্ব।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়