ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিয়ে ভাঙাই মীর সাব্বিরের কাজ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ২৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিয়ে ভাঙাই মীর সাব্বিরের কাজ

কুষ্টিয়ার জগতি রেল কোলনিতে মাকে নিয়ে থাকেন অবিবাহিত হারুনুজ্জামান। ডাক নাম হারু। বি. এ. পাশ করেও কোনো চাকরি তার পছন্দ না। বসে আছে তাও বলা যাবে না। সে এক অভিনব পেশা বেছে নিয়েছে। তাতে আয়-রোজগার ভালোই হয়। তার পেশা হলো, বিয়ে ভাঙা। এজন্য হারুনুজ্জামানের ডাক নাম হয়েছে—বিয়ে ভাঙা হারু।

তার চেম্বারে যারা বিয়ে ভাঙার জন্য আসে, তাদের বেশিরভাগই বেকার যুবক-যুবতী। যখন কারো প্রেমিকার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে, তখনি সেই প্রেমিক ছুটে আসে হারুর চেম্বারে। হারু টাকার বিনিময়ে সেই বিয়ে ভেঙে দেয়। কিন্তু তার আগে নিশ্চিত হয়, আসলেই ওই মেয়ে এই ছেলেকে ভালোবাসে কিনা। তার জন্য দিতে হয় যথেষ্ট প্রমাণও।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বিয়ে ভাঙা হারু’। সুজিত বিশ্বাস রচিত এ নাটক পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য। এতে হারু চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। এছাড়া অভিনয় করেছেন—কচি খন্দকার, নাবিলা ইসলাম প্রমুখ।

ঈদুল আজহার তৃতীয় দিন রাত ১১টায় বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার হবে এ নাটক।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়