ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পত্নীপ্রেমে বিভোর রণবীর

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পত্নীপ্রেমে বিভোর রণবীর

বিনোদন ডেস্ক : উপস্থিত অনেক লোকজনের মধ্যে বয়স্ক এক ব্যক্তির সঙ্গে হ্যান্ডশেক করছেন দীপিকা পাড়ুকোন। দুজনেই হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় বাক্য বিনিময় করছেন। এক জোড়া জুতা হাতে নিয়ে দীপিকার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন তার স্বামী রণবীর সিং।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্থিরচিত্র ভাইরাল হয়েছে। তাতে এমন দৃশ্য দেখা যায়। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের একটি বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলেন রণবীর-দীপিকা দম্পতি। সেখানেই দীপিকার জুতা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন রণবীর। আর তারই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রণবীরের এমন পত্নীপ্রেম অনেকেই ভদ্র ব্যবহার হিসেবে দেখছেন। আবার অনেকে রণবীরকে নিয়ে মজাও করেছেন। যদিও এ ঘটনা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি এই দম্পতির।

দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে থাকার পর গত বছরের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর কাস্টা ডিভা রিসোর্ট অ্যান্ড স্পা-তে দক্ষিণ ভারতীয় ও শিখ রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর-দীপিকা।

বিয়ের পর দীপিকার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ অনেকবার কথা বলেছেন রণবীর। এক অনুষ্ঠানে দীপিকার দিকে ইশারা করে রণবীর সিং বলেছিলেন, ‘আমি শুধু ভাগ্যবান নই, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। তার দিকে চেয়ে দেখুন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৯/শান্ত/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়