ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিনেপ্লেক্সে একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিনেপ্লেক্সে একটির সঙ্গে আরেকটি টিকিট ফ্রি

একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি দিবে স্টার সিনেপ্লেক্স। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই সুযোগ পাবেন দর্শকরা।

নগরীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও ধানমন্ডির সীমান্ত সম্ভার শাখায় এই অফার উপভোগ করতে পারবেন। এই টিকিটে হলিউড ও বাংলা ভাষার সিনেমা দেখতে পাবেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

জানা যায়, এই অফার চলাকালীন বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে— ‘ইট চ্যাপ্টার টু’, ‘সাপলুডু’, ‘স্পাইডারম্যান’, ‘লায়ন কিং’, ‘মায়াবতী’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস’ সিনেমাটি। আর সীমান্ত সম্ভারে ‘মায়াবতী’ ছাড়া বাকি সিনেমাগুলো প্রদর্শিত হবে।

দেশের চলচ্চিত্রপ্রেমীদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর নগরীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। হলিউড চলচ্চিত্রের পাশাপাশি স্টার সিনেপ্লেক্স সুস্থধারার দেশীয় চলচ্চিত্র নিয়মিত প্রদর্শন করছে। এখানে বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট ছয়টি হল রয়েছে।



ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়