ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো শহরে ফিরছেন ওস্তাদ, সঙ্গে রাহা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ০৭:৩৯, ২৭ আগস্ট ২০২০
আবারো শহরে ফিরছেন ওস্তাদ, সঙ্গে রাহা

করোনার কারণে থমকে যায় পুরো বিশ্ব। এতে করে মানুষ ঘরবন্দি হয়ে পড়েন। দীর্ঘ ছয় মাস ধরে দেশের অনেকেই কাজ বন্ধ রেখেছেন। এখন নতুন করে কেউ কেউ কাজ পুনরায় শুরু করছেন।

তারই ধারাবাহিকতায় ‘ওস্তাদ’ ভেসে আবারো শহরে আসছেন আনিসুর রহমান মিলন। তার সঙ্গে রয়েছেন রাহা। বলছি ‘ওস্তাদ’ শিরোনামের চলচ্চিত্রের কথা।
দীর্ঘদিন ‘ওস্তাদ’ সিনেমার শুটিং বন্ধ ছিল। আগামী মাস থেকে ‘ওস্তাদ’ সিনেমার শেষ অংশের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন নির্মাতা সাইফ চন্দন।

এ পরিচালক রাইজিংবিডিকে বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে শুটিংয়ে ফিরবো। এর মাধ্যমে দীর্ঘ ছয়মাস পরে শুটিংয়ে ফিরছি। ‘ওস্তাদ’ সিনেমার তিনদিনের শুটিং বাকি আছে। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে তিনদিনের শুটিং শেষ করবো। এর পরে সম্পাদনাসহ বাকিং অংশের কাজ হবে। হল খুললে ভালো দিনক্ষণ দেখে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘ওস্তাদ’ সিনেমায় রোশান, উষ্ণসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—তাসকিন, রাজ রিপা, যুবরাজ, শানু শিবা, ডন, সিনহা, অলংকার, মিমি, স্বাধীন, সাইফ, কামাল, তানভীর, আরিফ, আনোয়ার প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়