ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিয়ামের অন্যরকম আনন্দ (ভিডিও)

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৮, ১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০০:৪৪, ১ সেপ্টেম্বর ২০২০
সিয়ামের অন্যরকম আনন্দ (ভিডিও)

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের ব্যস্ততম চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছোট পর্দায় সাফল্যের পর তিনি এখন চলচ্চিত্রে একের পর এক কাজ করে যাচ্ছেন। তার অভিনীত চলচ্চিত্র পেয়েছে সফলতা। রুপালি পর্দার এই নায়ককে বাস্তব জীবনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে।

সম্প্রতি মধ্যরাতে ব্যক্তিগত গাড়ি করে যাচ্ছিলেন সিয়াম। এ সময় দুই পথশিশুকে তার গাড়িতে তুলে নেন। এ সময় শিশু দুটির সঙ্গে কথা বলেন এবং তাদের ভালোলাগার কথা জানার চেষ্টা করেন তিনি। নিবিড় ও রাসেল নামের এই দুই শিশুকে নিয়ে রাজধানীর মালিবাগ, রাজারবাগসহ বেশ কিছু স্থানে ঘুরে বেড়ান সিয়াম। 

তারই একটি ভিডিও সিয়াম তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন—‘হ্যাপিনেস’। ভিডিওটি প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন এই চিত্রনায়ক। 

রায়হান রাফি পরিচালিত ‘পোড়া মন টু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সিয়ামের। এরপর ‘দহন’, ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এসব চলচ্চিত্র মুক্তির পর প্রসংশা কুড়ান সিয়াম। বর্তমানে তার হাতে সাতটি সিনেমার কাজ রয়েছে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়