ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বর্তমান প্রেমিক-প্রেমিকা নিয়ে একই পার্টিতে সুজান-হৃতিক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ৬ এপ্রিল ২০২২   আপডেট: ১৫:১৯, ৬ এপ্রিল ২০২২
বর্তমান প্রেমিক-প্রেমিকা নিয়ে একই পার্টিতে সুজান-হৃতিক

তারকাদের প্রেম কিংবা বিয়ে নিয়ে বলিউডে গুঞ্জন চলতেই থাকে। বেশ কিছুদিন ধরে অভিনেতা হৃতিক রোশান ও গায়িকা সাবা আজাদের প্রেম নিয়েও চলছে চর্চা।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন হৃতিক-সাবা। এই সময় হাতে হাত ধরে ছিলেন তারা। পরবর্তী সময়ে জানা যায়, ভারতের পর্যটন নগরী গোয়ায় একটি পার্টিতে গিয়েছিলেন তারা। সেখান থেকেই ফিরছিলেন।

আরো পড়ুন:

এদিকে একই পার্টি ছিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। বর্তমান প্রেমিক আর্সলান গোনিকে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে স্টোরিতে অভিনেত্রী পূজা বেদি গোয়ার সেই পার্টির কিছু ছবি পোস্ট করেছেন। এর একটিতে তাকে হৃতিক-সাবা এবং অপরটিতে সুজান ও আর্সলান গোনির সঙ্গে দেখা গেছে। এছাড়া এই পার্টিতে সুজানের বড় বোন ফারাহ আলী খান, ভাই জায়েদ খানও ছিলেন। ইনস্টাগ্রামে হৃতিকের সঙ্গে পার্টির একটি ছবি পোস্ট করেছেন ফারাহ।

উল্লেখ্য, সাবা আজাদের পুরো নাম সাবা সিং গ্রেওয়াল। তিনি একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে ‘দিল কবাডি’ দিয়ে বলিউড সিনেমায় নাম লেখান। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় তাকে দেখা গেছে।

অন্যদিকে, ‘বিগ বস’ রিয়েলিটি শো খ্যাত আলি গনির ভাই আর্সলান গোনি। তিনি পেশায় অভিনেতা। টেলিভিশন জগতের একজন বন্ধুর মাধ্যমে সুজানের সঙ্গে তার পরিচয়। পরবর্তী সময়ে তা প্রেমের সম্পর্কে জড়িয়েছে।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়