ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছেলের বিয়ের খবর মা জানেন না!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৯ এপ্রিল ২০২২   আপডেট: ১৩:১২, ৯ এপ্রিল ২০২২
ছেলের বিয়ের খবর মা জানেন না!

বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। কয়েকদিন পরেই তাদের বিয়ে। ভারতীয় মিডিয়ায় এটি নিয়ে জল্পনার শেষ নেই। কিন্তু ছেলের বিয়ের খবর নাকি জানেন না রণবীরের মা নিতু কাপুর।

শুক্রবার (৮ এপ্রিল) এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নিতু কাপুর। এই অনুষ্ঠানে উপস্থিত ফটো সাংবাদিকরা তাকে রণবীরের বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেন। শুরুতে এই প্রশ্ন শুনে যেন তিনি আকাশ থেকে পড়েন। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কার বিয়ে’? এরপর ফটো সংবাদিকরা জানতে চান, ‘আরকে (রণবীর কাপুর) স্যারের বিয়ের তারিখটা আমাদের বলে দিন।’ এই কথা শুনে নিতু বলেন, ‘সৃষ্টিকর্তাই বিয়ের তারিখ জানেন, আমি তো জানি না।’ ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভাইরাল একটি ভিডিওতে এমনটাই দেখা গেছে।

আরো পড়ুন:

এদিকে ভারতীয় মিডিয়ার গুঞ্জন অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল থেকে রণবীর-আলিয়ার বিয়ের আনুষ্ঠান শুরুর কথা রয়েছে। আগামী ১৭ এপ্রিল নাকি সাত পাকে বাঁধা পড়বেন তারা। তবে ইন্ডিয়া টুডে পত্রিকায় আলিয়ার চাচা রবিন ভাট জানান, আলিয়া-রণবীর বিয়ের পিঁড়িতে বসছেন ১৪ই এপ্রিল। এর একদিন আগে হবে আলিয়ার মেহেদির অনুষ্ঠান। রণবীরের বান্দ্রার বাড়িতেই হবে বিয়ের আয়োজন।

২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউডের জনপ্রিয় এই দুই তারকা। গত বছরও বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এছাড়া রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা যাওয়াতে তাদের বিয়ে পিছিয়েছে বলেও গুঞ্জন চাউর হয়েছিল। তবে শোনা যাচ্ছে, অবশেষে এবার তারা বিয়ে পিঁড়িতে বসছেন।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়