ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা-ছেলের শয্যাসঙ্গী সেলিনা: মহিলা কমিশনে অভিনেত্রীর অভিযোগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ৩১ জুলাই ২০২৩   আপডেট: ১৯:১৭, ৩১ জুলাই ২০২৩
বাবা-ছেলের শয্যাসঙ্গী সেলিনা: মহিলা কমিশনে অভিনেত্রীর অভিযোগ

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ২০০১ সালে ‘জানশীন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ফারদিন খান। সিনেমাটি পরিচালনা করেন ফারদিনের বাবা ফিরোজ খান। এতে সাহসী দৃশ্যে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। দীর্ঘ দিন পর গত ১০ এপ্রিল ফারদিন-ফিরোজ ও সেলিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চলচ্চিত্র সমালোচক, পাকিস্তানি সাংবাদিক উমায়ের সান্ধু। টুইটে তিনি লিখেছিলেন, ‘সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী, যে বাবা (ফিরোজ খান) এবং ছেলে (ফারদিন খান) দু’জনেরই শয্যাসঙ্গিনী।’ টুইটটি নজরে আসার পর এমন ‘অশালীন’ টুইটের বিরুদ্ধে ফুঁসে ওঠেছিলেন ‘নো এন্ট্রি’ সিনেমার এই অভিনেত্রী।

আরো পড়ুন:

এবার আইনি পদক্ষেপ নিলেন সেলিনা জেটলি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, উমায়ের সান্ধুর বিরুদ্ধে ভারতের জাতীয় মহিলা কমিশনে অভিযোগ করেছেন সেলিনা। এরপর কমিশন থেকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত বিষয়টি তদন্ত করার আবেদন জানিয়েছে মহিলা কমিশন।

উমায়ের সান্ধুর টুইটের জবাবে সেলিনা লিখেছিলেন, ‘মিস্টার সান্ধু, এই টুইট পোস্ট করায় আপনি হয়তো পুরুষ হওয়ার দৌড়ে দৈর্ঘ্য ও পরিধিতে বেড়েছেন, আপনার হয়তো একটু আশাও বেড়েছে যে আপনার যৌন অক্ষমতা সেরে উঠবে। বিশ্বাস করুন সেরে ওঠার আরো উপায় রয়েছে। চাইলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, দয়া করে সময় নিয়ে নিজের চিকিৎসা করিয়ে নেবেন!’

উমায়ের সান্ধুর এমন টুইটের পাল্টা জবাব দেওয়ায় সেলিনার প্রশংসা করেন নেজিনেদের একাংশ। অনেকে উমায়ের সান্ধুর বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পরামর্শ দিয়েছিলেন।

সেলিনা জেটলি অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের মাঝ পথে আকস্মিকভাবে বিয়ে করেন প্রাক্তন মিস ইন্ডিয়া। তারপর অভিনয় থেকে দূরে রয়েছেন ৪১ বছর বয়সী এই নায়িকা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়