ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নুসরাতের জুতার কারখানা (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:১৮, ৮ এপ্রিল ২০২৪
নুসরাতের জুতার কারখানা (ভিডিও)

বাহারি ডিজাইন, বাহারি রঙের অসংখ্য জুতা সারিবদ্ধভাবে সাজানো। আনুমানিক ১৫টি সারিতে সাজানো হয়েছে এসব জুতা। কোনো সারিতে স্যান্ডেল, কোনোটিতে হিল, কোনোটিতে কেডস-বুট। এসব জুতার মাঝে বসে আছেন অভিনেত্রী নুসরাত ভারুচা।

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। যা দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। একজন মানুষের কালেকশনে এত জুতা নেটিজেনদের অনেকে চর্চায় মেতেছেন। এ ভিডিও ক্যাপশনে লেখেন, ‘নুসরাত ও জুতার কারখানা।’

আরো পড়ুন:

একজন মন্তব্যের ঘরে লেখেন, ‘সব জুতা আমাদের দিয়ে দাও।’ আরেকজন মজা করে লেখেন, ‘সে জুতার দোকান শুরু করতে যাচ্ছে।’ হিল দেখে কেউ কেউ লেখেন, ‘তোমার উচ্চতায় সমস্যা।’ একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, ‘কত বছর ধরে সংগ্রহ করছেন?’ নেটিজেনরা নানা প্রশ্ন করলেও এসবের কোনো উত্তর দেননি নুসরাত।

নুসরাত অভিনীত চারটি সিনেমা গত বছর মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে— ‘সেলফি’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’, ‘ছত্রপতি’, ‘আকেলি’। তার পরবর্তী সিনেমা ‘ছোরি টু’। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন নুসরাত।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়