ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জেলগেটে আ.লীগ নেতাকে বরণ করলেন বিএনপির এমপি

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ৯ মার্চ ২০২৬  
জেলগেটে আ.লীগ নেতাকে বরণ করলেন বিএনপির এমপি

আওয়ামী লীগ নেতা ম. ম. সিদ্দিক মিঞা (বাঁয়ে) ও বিএনপির সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

ফরিদপুরের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা ম. ম. সিদ্দিক মিঞাকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ফুল দিয়ে বরণ করেছেন বিএনপির সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবুল ফরিদপুর-৪ আসন থেকে নির্বাচিত হন। 

রবিবার (৮ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি সিদ্দিক মিঞা। এসময় তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

আরো পড়ুন:

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিদ্দিক মিঞা। তিনি আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

স্থানীয় সূত্র জানায়, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে সরিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে রাজপথে আন্দোলনের নের্তৃত্ব দেন সিদ্দিক মিঞা। গত বছরের ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে ইউনিয়ন দুটি পুনরায় ফরিদপুর-৪ আসনে ফিরে আসে।

কারামুক্তির পর সিদ্দিক মিঞা নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আইনি লড়াইয়ের মাধ্যমে সিদ্দিক চেয়ারম্যানসহ আন্দোলনকারীদের মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি লেখেন, “কথা দিয়েছিলাম আন্দোলনকারীদের পাশে থাকব, আজ সিদ্দিক চেয়ারম্যানের মুক্তির মাধ্যমে সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটল।”

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়