ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লাখাইয়ে সাইকেলে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১০ মার্চ ২০২৬  
লাখাইয়ে সাইকেলে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সোমবার হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

হবিগঞ্জের লাখাই উপজেলায় শরীরে বাইসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, মালয়েশিয়া প্রবাসী আবুল মিয়ার ভাতিজা বাইসাইকেল চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ব্যবসায়ী মহিউদ্দিন মিয়ার ছেলের গায়ে সাইকেলটি ধাক্কা দেয়। এ নিয়ে দুইজনের কথা কাটাকাটি হয়। তারা ঘটনাটি নিজ নিজ পরিবারকে জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে আবুল মিয়ার ভাই মন্নাফ মিয়াকে প্রতিপক্ষের লোকজন তুলে নিয়ে আটকে রেখে মারধর করে বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মন্নাফ মিয়াকে উদ্ধার করে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি শান্ত রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়