ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১০ মার্চ ২০২৬  
মাদারীপুরে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

মাদারীপুরে সংঘর্ষে নিহত আলমগীর হাওলাদারের স্বজনদের আহাজারি।

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আলমগীর হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে পৌর শহরের লক্ষ্মীগঞ্জ এলাকার নতুন মাদারীপুরে হাসান মুন্সি ও আক্তার হাওলাদার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ চলাকালে তিনি নিহত হন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাসান মুন্সি ও আখতার হাওলাদার পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন আলমগীর হাওলাদার। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত রবিবার রাতে একই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে জড়ান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, এর আগে, হাসান মুন্সি ও আক্তার হাওলাদার পক্ষের লোকজনের সংঘর্ষে হাসান মুন্সির ভাই শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, বোমাবাজি ও উত্তেজনা অব্যাহত রয়েছে।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “সকালের ঘটনায় একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।”

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়