ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দীপিকার কর্মঘণ্টা নিয়ে কারিনা-অনন্যার কী মত?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ৮ মার্চ ২০২৬   আপডেট: ১১:৫৪, ৮ মার্চ ২০২৬
দীপিকার কর্মঘণ্টা নিয়ে কারিনা-অনন্যার কী মত?

মা হওয়ার পর জীবনের সমীকরণ পুরোপুরি বদলে গেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। বড় বাজেটের ‘স্পিরিট’, ‘কল্কি টু’ সিনেমার কাজও ছেড়ে দিয়েছেন তিনি। এসব সিনেমার কাজ ছেড়ে দেওয়ার কারণ হিসেবে ‘সৃজনশীল মতপার্থক্যের’ কথা সামনে এসেছে।  

তবে মূল কারণ দীপিকা একজন নারী আর এখন একজন মা। কন্যার যত্ন নেওয়াই তার এখন প্রধান লক্ষ্য। এজন্য ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবি তুলেছেন; যা নিয়ে বেশ কিছু দিন ধরে চর্চা চলছে। এই অভিনেত্রীর দাবিকে সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর খান ও অনন্যা পান্ডে।  

আরো পড়ুন:

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কারিনা কাপুর খান বলেন, “আমার মনে হয়—আপনি যদি বিবাহিত হন, আপনার সন্তান থাকে, তাহলে একজন নারী হিসেবে আপনি যদি সেই সময়টা আপনার সন্তানকে দিতে না চান, তবে তা স্পষ্টভাবে বলা উচিত। আপনার বলার অধিকার রয়েছে—আমি এত ঘণ্টা কাজ করতে পারব। সিনেমার কাজ শুরু হওয়ার আগেই এভাবে বলা উচিত। আপনাকে সৎ থাকতে হবে।” 

খানিকটা ব্যাখ্যা করে কারিনা কাপুর খান বলেন, “অবশ্য, কিছু দিন একটু এলোমেলো হয়ে যেতে পারে। কারণ সবসময় সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে না। তাই খোলামেলা থাকা দরকার। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে নমনীয়তা খুবই প্রয়োজন।” 

সন্তান লালন-পালনের পাশাপাশি ব্যস্ত ক্যারিয়ার সামলাতে অনেক সময় সঙ্গীদের মাঝে সমন্বয় প্রয়োজন বলে মনে করেন কারিনা। এ অভিনেত্রী বলেন, “আপনি যদি বিবাহিত হন, আর আপনার পার্টনারও কর্মজীবী; তাহলে একে-অপরের বোঝাপড়া থাকা জরুরি। আমরা (সাইফ-কারিনা) দুজনই কাজ করতে পারি না। বাচ্চাদের একা রেখে যেতে পারি না।” 

দীপিকা পাড়ুকোন মা হওয়ার আগে, তার সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “মা হওয়ার আগে এমনটা ছিলেন না। তিনি কাজ করতেন, ওয়ার্কশপে আসতেন—কোনো অভিযোগ করতেন না বা বিশেষ কোনো দাবিও করতেন না। এখন তিনি একজন মা। সন্তানের জীবনের প্রথম দুই বছর, তার সঙ্গে থাকতে হলে এই সময়টুকু তার প্রয়োজন।” 

‘কল মি বে’ অভিনেত্রী অনন্যা দীপিকার সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, “প্রযোজকদের সঙ্গে আলোচনা করে একটি ভারসাম্য খুঁজে নেওয়া উচিত, যাতে দুই পক্ষই মানিয়ে নিতে পারেন।” 

*পিঙ্কভিলা অবলম্বনে

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়