ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বঙ্গভবনের সামনে মুরগির ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ২

ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ১০ মার্চ ২০২৬  
বঙ্গভবনের সামনে মুরগির ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ২

ফাইল ফটো

রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনে মুরগির ভ্যানে ধাক্কা দিয়েছে দ্রুত গতির একটি পিকআপ ভ্যান। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে ৪টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতারা হলেন- শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মোহাম্মদ রিপন (৪৫) ও শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মোহাম্মদ সুলতান মিয়া (৫০)। তারা মুরগি ব্যবসায়ী ছিলেন।

আরো পড়ুন:

নিহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া মোহাম্মদ শাহিন জানান, ভোর ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় মুরগির একটি ভ্যান ইউটার্ন নিচ্ছিল। এ সময় বেপারোয়া গতিতে আসা একটি পিকাপ ভ্যান মুরগির ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুই ব্যবসায়ী গুরুতর আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ দুটি ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকা/বুলবুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়