৪৭ মাথার খুলিসহ আটক ৪
রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ চারজনকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
সোমবার (৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, “সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চারজনকে আটক করা হয়। এ বিষয়ে আজ দুপুর ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন ডিসি (তেজগাঁও বিভাগ) মোহাম্মদ ইবনে মিজান।”
ঢাকা/এমআর/মাসুদ