ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঘন ঘন কেন আইটেম গানে নাচেন শ্রাবন্তী?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ১০:৪৬, ১৬ মার্চ ২০২৬
ঘন ঘন কেন আইটেম গানে নাচেন শ্রাবন্তী?

শ্রাবন্তী চ্যাটার্জি

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শিশুশিল্পী হিসেবে সিনেমায় পা রাখেন। তার ৬ বছর পরই নায়িকা হিসেবে পর্দা কাঁপান। এরপর ধারাবাহিকভাবে হিট সিনেমা উপহার দেন। মূলধারার সিনেমার পাশাপাশি ভিন্ন ধারার চলচ্চিত্রেও নিজেকে মেলে ধরেন। কেবল অভিনয় নয়, প্রথাগত নৃত্যের শিক্ষা না থাকলেও তার নাচ দর্শকদের নানাভাবে মুগ্ধ করেছে। 

সম্প্রতি আইটেম গানে ঝড় তুলেছেন শ্রাবন্তী। কিছুদিন আগে ‘আবার প্রলয় টু’ সিনেমার ‘এসেছে কলকাতার রসগোল্লা’ গানেও ধরা দেন তিনি। তারও আগে ‘আড়ি’ সিনেমার ‘ডাকাত পড়েছে’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ সিনেমার ‘কোকাকোলা’ গানও দারুণ হিট হয়। অভিনয় ক্যারিয়ারে ভালো সময় পার করার পরও এত ঘন ঘন কেন আইটেম গানে পারফর্ম করছেন শ্রাবন্তী? ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

কথার শুরুতে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “কেন নয়? আমি মূলধারার বাণিজ্যিক সিনেমার একজন অভিনেত্রী। আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে। কত রকমের, কত রঙিন অভিব্যক্তি ফোটানো যায় চোখেমুখে, বেশ অন্যরকম সেজে ক্যামেরার সামনে দাঁড়ানো যায়।” 

তবে আইটেম গানে পারফর্ম করার পিছনে আলাদা কোনো পরিকল্পনা নেই শ্রাবন্তীর। কিন্তু তিনি বিশ্বাস করেন ক্যামেরার সামনে এলে একজন অভিনেতা বা অভিনেত্রীর সব ধরনের পারফরম্যান্স করতে পারা উচিত। তাই সব ধরনের সিনেমা যেমন করতে চান, তেমনই আইটেম গানে নাচতেও তার কোনো আপত্তি নেই বলেও জানান এই অভিনেত্রী। 

শ্রাবন্তীর হাতে বেশ কটি সিনেমা ও সিরিজের কাজ রয়েছে। তবে বেশি আলোচনায় রয়েছে ‘ঠাকুমার ঝুলি’। এ সিরিজের একজন বৃদ্ধার চরিত্রে দেখা যাবে। বৃদ্ধ বয়সেও বুদ্ধির জোরে বাজিমাত করবে। উন্মোচন করবে খুনের রহস্য। তার চরিত্রের নাম ‘গিরিজাবালা দেবী’। এ চরিত্রের লুক প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখেও পড়েন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়