ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কথা, সুর ও ক্যানভাসে জীবন্ত মুক্তিযুদ্ধের বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ৩১ মার্চ ২০২৬   আপডেট: ১৫:১৭, ৩১ মার্চ ২০২৬
কথা, সুর ও ক্যানভাসে জীবন্ত মুক্তিযুদ্ধের বাংলাদেশ

‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানে আফজাল হোসেন

কথা, সুর আর রঙের মেলবন্ধনে যেন আবারও জীবন্ত হয়ে উঠল মুক্তিযুদ্ধের বাংলাদেশ। হৃদয়ে লালিত দেশপ্রেম, ভালোবাসা আর আবেগের রঙে ক্যানভাসজুড়ে ফুটে উঠল ইতিহাসের গৌরবগাথা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর চ্যানেল আই-এর চেতনা চত্বরে মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী আয়োজন ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। 

অনুষ্ঠানে দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি তরুণ ও শিশুশিল্পীরাও অংশ নেন। সবার তুলির আঁচড়ে ক্যানভাসে ধরা পড়ে স্বাধীনতা, সংগ্রাম আর স্বপ্নের বাংলাদেশ। 

আরো পড়ুন:

শুরুতেই সুর বিহারের শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান, যা পুরো আয়োজনে যোগ করে ভিন্ন আবহ। আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মো. খুরশীদ আলম ও রফিকুল আলম। 

আয়োজনে বক্তব্য দেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, রফিকুন নবী, ফরিদুর রেজা সাগর, মুকিত মজুমদার বাবু, জহিরউদ্দিন মাহমুদ মামুন এবং শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ, আবদুর রশিদ মজুমদার, মাজহারুল ইসলামসহ দেশের নবীন-প্রবীণ অর্ধশতাধিক চিত্রশিল্পী। তাদের মধ্যে ছিলেন আবদুস সাত্তার, ফরিদা জামান, রেবেকা সুলতানা, অশোক কর্মকার, আলপ্তগীন তুষার, কিরিটি চন্দ্র বিশ্বাস, আবদুল মান্নান ও সোহাগ পারভেজ। 

অনুষ্ঠানে স্বাধীনতা পুরস্কার অর্জন করায় মুকিত মজুমদার বাবুকে চিত্রশিল্পীদের স্বাক্ষরিত একটি বিশেষ অভিনন্দন স্মারক তুলে দেওয়া হয়।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়