ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আনিসুলকে সমর্থন দিল শীর্ষ তিন ব্যবসায়ী সংগঠন

নাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আনিসুলকে সমর্থন দিল শীর্ষ তিন ব্যবসায়ী সংগঠন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হককে পূর্ণ সমর্থন দিয়েছে দেশের তিন শীর্ষ ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ।

 

আনিসুল হক এক সময় বিজিএমইএ এবং এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন। রোববার মহাখালীর রাওয়া ক্লাবে মতবিনিময় সভায় এ সমর্থনের কথা জানান ওই তিন সংগঠনের নেতারা।বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।

 

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রাক্তন সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর প্রাক্তন সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, সালাম মুর্শেদী, বিজিএমইএর সহসভাপতি এম এ মান্নান কচি, ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি আসিফ ইব্রাহিম, বিটিএমএ সহসভাপতি ফজলুল হক, বিজিএমইএ প্রাক্তন সহসভাপতি ছিদ্দিকুর রহমান, হ্যান্ডস গার্মেন্টেসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও আসলাম সানি প্রমুখ।

 

মেয়র প্রার্থী আনিসুল হকের জন্য ভোট চেয়ে বক্তব্য রাখেন আসিফ ইব্রাহিম। তিনি বলেন, ‘আমাদের নেতা আনিসুল হক সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী। তাকে নির্বাচিত করে আমরা ঢাকাবাসীর উন্নয়নে সহায়তা করব।’

 

এম এ মান্নান কচি বলেন, ‘আনিসুল হক মেয়র নির্বাচিত হলে আমাদের সমস্যা সমাধানে কাজ করবেন। পাশাপাশি সবুজ ঢাকা বির্নিমাণে কাজও করবেন।’

 

আসলাম সানি বলেন, ‘যার নেতৃত্বে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ঢাকাকে একটি আধুনিক নগরী করতে পারব, তাকেই নির্বাচিত করা দরকার।’

 

আনিসুল হক শুধু ব্যবসায়ী নেতাই নন, এবারে ঢাকা উত্তরের মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৫/নাগ/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়