ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনার রাষ্ট্রায়ত্ত জুট মিলগুলোতে সোমবার শ্রমিক ধর্মঘট

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৩ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনার রাষ্ট্রায়ত্ত জুট মিলগুলোতে সোমবার শ্রমিক ধর্মঘট

খুলনার রাষ্ট্রায়ত্ত জুট মিল শ্রমিকদের দাবি আদায়ে শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় রাষ্ট্রায়ত্ত জুট মিলগুলোতে সোমবার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে রোববার ইস্টার্ন জুট মিলস এলাকায় অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

 

এদিকে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থী জুট মিল শ্রমিকদের সন্তান।

 

রাষ্ট্রায়ত্ত জুট মিলস সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১১টায় আটরা শিল্পাঞ্চলের খুলনা-যশোর মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

 

ইস্টার্ন ও আলীম জুট মিলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘খাতা দাও, কলম দাও, পেটে ভাত দাও, মিল চালু করে বাঁচার মতো বাঁচতে দাও’ ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেয়।

 

বিক্ষোভ মিছিল শেষে ইস্টার্ন জুট মিলস এলাকায় অনুষ্ঠিত সমাবেশ মিল সিবিএ সভাপতি মো. আলাউদ্দিন সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন মো. ইজদান আলী, মো. হুমায়ুন কবির খান, আজগর আলী, তবিবর রহমান, সরদার আলম, ইউসুফ গাজী, আবদুস সোবহান কাজী, লিয়াকত আলী, আলীম জুট মিল সিবিএ সভাপতি আবদুস সালাম জমাদ্দার প্রমুখ।

 

একই দাবিতে সোমবার সকাল ৬টা থেকে খুলনায় রাষ্ট্রায়ত্ত সকল জুট মিলে ধর্মঘট পালিত হবে বলেও জানান শ্রমিকনেতারা।





 

রাইজিংবিডি/৩ এপ্রিল ২০১৬/ খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/শাহেদ/ এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়