ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাইক্লিং কেন উপকারী?

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৩০, ৫ এপ্রিল ২০২৬
সাইক্লিং কেন উপকারী?

ছবি: প্রতীকী

জ্বালানি সংকট মোকাবিলায় সাইক্লিংয়ের প্রয়োজনীয়তা বাড়ছে। এটি শরীরচর্চার একটি কার্যকর উপায়ও।  ‘Move your body’—শরীরকে সচল রাখুন এই কথাটিই যেন সুস্থ থাকার সবচেয়ে সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ পরামর্শ। শরীরচর্চায় কেউ সাঁতার ভালোবাসেন, কেউ নাচের তালে নিজেকে ছন্দে রাখেন। আবার কেউ হয়তো খুঁজে পান স্বাধীনতার স্বাদ—দুটি চাকা, দুটি প্যাডেল আর সামনে বিস্তৃত রাস্তার মাঝে।সাইক্লিং কেবল একটি শখ নয়; এটি এমন একটি ব্যায়াম, যা শরীর ও মন—দুটোরই উন্নতিতে কার্যকর ভূমিকা রাখে। খোলা রাস্তায় হোক বা ইনডোর সাইক্লিং স্টুডিওতে—সাইক্লিংয়ের আনন্দ আর উপকারিতা দুটোই অসাধারণ।

সাইক্লিং কেন উপকারী?
সাইক্লিংকে সাধারণত একটি লো-ইমপ্যাক্ট (কম চাপযুক্ত) ব্যায়াম হিসেবে ধরা হয়, যা সব বয়সের মানুষের জন্য উপযোগী। এটি একটি অ্যারোবিক ব্যায়াম, যা হৃদপিণ্ড, রক্তনালী ও ফুসফুসকে শক্তিশালী করে।একই ধরনের উপকার পাওয়া যায়—হাঁটা, নৌকা বাইচ (রোয়িং), সাঁতার । স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট অ্যারোবিক ব্যায়াম করা উচিত। এই লক্ষ্য পূরণে সাইক্লিং একটি চমৎকার ও সহজ উপায়—বিশেষ করে যারা নতুন করে ব্যায়াম শুরু করছেন।

আরো পড়ুন:

শক্তি ও নমনীয়তা বৃদ্ধি
নিয়মিত সাইক্লিং করলে শরীরের পেশি শক্তিশালী হয় এবং সহনশীলতা বাড়ে।পাশাপাশি পায়ের পেশিগুলো ধীরে ধীরে নমনীয় হয়। শুধু তাই নয়, কোর (পেটের পেশি) ও হাতের পেশিও এতে সক্রিয় থাকে।

ভারসাম্য ও সমন্বয় দক্ষতা উন্নত করে
সাইকেল চালানোর সময় শরীরকে একটি নির্দিষ্ট ভারসাম্যে রাখতে হয়। ফলে শরীরের ব্যালান্স ও কো-অর্ডিনেশন উন্নত হয়। এতে শরীরের ভঙ্গিমাও (posture) ভালো থাকে।

মানসিক স্বাস্থ্যের উন্নতি
সাইক্লিং শুধু শরীর নয়, মনকেও ভালো রাখে। এটি মস্তিষ্কে এন্ডোরফিন তৈরি করে, যা আনন্দ ও প্রশান্তি এনে দেয়। নিয়মিত সাইক্লিং—উদ্বেগ কমায়, বিষণ্নতা হ্রাস করে, মন ভালো রাখে, প্রকৃতির মাঝে সাইকেল চালানো বা বন্ধুদের সঙ্গে রাইড—এগুলো অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তোলে।

আর্থ্রাইটিসে সহায়ক
যাদের আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস আছে, তাদের জন্য সাইক্লিং একটি নিরাপদ ব্যায়াম। কারণ এতে জয়েন্টে কম চাপ পড়ে। এছাড়া—জয়েন্টে রক্ত সঞ্চালন বাড়ে, জয়েন্টের তরল (fluid) বৃদ্ধি পায় এবং ব্যথা কমে ।

কীভাবে শুরু করবেন?
সাইক্লিংয়ের সময় ভুল ভঙ্গি শরীরের ক্ষতি করতে পারে। তাই—কাঁধ সোজা রাখুন। কনুই সামান্য বাঁকানো রাখুন, হ্যান্ডেল শক্ত করে না ধরে হালকা ধরে রাখুন এবং ঘাড় সোজা ও আরামদায়ক রাখুন । এছাড়া সাইকেলের সিট, প্যাডেল ও হ্যান্ডেলবার আপনার শরীরের সঙ্গে মানানসইভাবে ঠিক করে নিতে হবে।

ধীরে শুরু করুন
নতুন হলে একেবারে বেশি চাপ নেবেন না।  প্রথমে ১০–১৫ মিনিট দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে সময় ও গতি বাড়ান।

নিরাপত্তা আগে
সাইক্লিংয়ের সময় কিছু বিষয় অবশ্যই মেনে চলুন—হেলমেট পরুন , রাস্তার ট্রাফিক নিয়ম মেনে চলুন, সবসময় সতর্ক থাকুন এবং রাতে বা অন্ধকারে লাইট ব্যবহার করুন। সাইক্লিং এমন একটি ব্যায়াম, যা সহজ, উপভোগ্য এবং কার্যকর। এটি শরীরকে শক্তিশালী করে, নমনীয়তা বাড়ায়, মন ভালো রাখে এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে সাহায্য করে। তাই আজই শুরু করতে পারেন—ধীরে, নিরাপদে, নিজের মতো করে। কারণ সুস্থতার পথে ছোট একটি পদক্ষেপই হতে পারে বড় পরিবর্তনের শুরু। 

সূত্র: ক্লেভল্যান্ড ক্লিনিক

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়