চাকরি দিচ্ছে ভিভো বাংলাদেশ
চাকরি ডেস্ক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মোবাইল ফোন নির্মাতা কোম্পানি ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোম্পানিটি তাদের একটি সাব ব্র্যান্ডের জন্য এক্সিকিউটিভ (ফিন্যান্স) পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আগামী ৩ মে, ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
পদের নাম: এক্সিকিউটিভ (ফিন্যান্স)
পদ সংখ্যা: ১২।
চাকরির বিবরণ: এই পদের মূল কাজ হলো মাইক্রোফিন্যান্স (ক্ষুদ্রঋণ) প্রতিষ্ঠান, ব্যাংক এবং ইন্টারনেটভিত্তিক ফিন্যান্স কোম্পানিগুলোর ক্লায়েন্ট ও পার্টনারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা, যাতে ব্যবসার প্রবৃদ্ধি এবং বাজারে কোম্পানির অবস্থান আরও শক্তিশালী করা যায়।
চাকরির মূল দায়িত্ব: মাইক্রোফিন্যান্স, ব্যাংকিং ও ইন্টারনেট ফিন্যান্স শিল্পের ক্লায়েন্টদের সঙ্গে সুসম্পর্ক তৈরি এবং তা বজায় রাখা। ক্ষুদ্রঋণ সেবার জন্য সম্ভাব্য ক্লায়েন্ট খুঁজে বের করা এবং তাদের কাছে বিভিন্ন লোন প্রোডাক্ট ও আর্থিক সমাধানগুলো প্রচার করা। সম্ভাব্য পার্টনার এবং গ্রাহকদের কাছে বিভিন্ন আর্থিক পণ্য ও সেবা প্রচার করা।আর্থিক খাতের মধ্যে নতুন নতুন ব্যবসায়িক সুযোগগুলো চিহ্নিত করা। ক্লায়েন্টদের সঙ্গে মিটিং করা, প্রেজেন্টেশন দেওয়া এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখা। নির্ধারিত সেলস এবং বিজনেস ডেভেলপমেন্ট টার্গেট পূরণ করা। বাজারের বর্তমান প্রবণতা ও প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা। ব্যবসায়িক পারফরম্যান্স এবং ক্লায়েন্টদের কার্যক্রমের ওপর নিয়মিত রিপোর্ট তৈরি করা।
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলার/অনার্স।
অভিজ্ঞতা: মোবাইল ইন্ডাস্ট্রিতে সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। তবে অভিজ্ঞতা না থাকলেও এ পদে আবেদন করা যাবে।
বয়সসীমা: ২০-৩০ বছর বয়স।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩ মে, ২০২৬।
ঢাকা/ফিরোজ
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের