ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নজরুল বিশ্ববিদ্যালয় ঘুরে দেখলেন সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রী

রুবেল ইসলাম, জাককানইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:৩০, ৫ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় ঘুরে দেখলেন সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রী।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে বিভিন্ন একাডেমিক ভবন ও নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

আরো পড়ুন:

অতিথিরা ক্যাম্পাসে পৌঁছালে উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরে উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই প্রতিমন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, চলমান একাডেমিক কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরেন।

এ সময় উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন। জবাবে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উভয়েই ইতিবাচক সাড়া দিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “আমরা দুইজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীকে অল্প সময়ের জন্য হলেও এই বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সুযোগ করে দিতে পেরেছি। ভবিষ্যতে অন্য কোনো আয়োজনে তাদের আবারো অতিথি হিসেবে এখানে নিয়ে আসার চেষ্টা থাকবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/রুবেল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়