ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:৪৫, ৫ এপ্রিল ২০২৬
নারীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে আট কেজি ওজনের টিউমার অপসরণ করেছেন চিকিৎসক।

শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে প্রায় দেড় ঘন্টার অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। 

আরো পড়ুন:

অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন মো. আরিফ উল হাসান।

হাসপাতাল সূত্র জানায়, ওই নারী গত কয়েক মাস ধরে পেটে প্রচণ্ড ব্যাথা অনুভব করছিলেন। হাসপাতালে আসলে পরীক্ষা-নীরিক্ষা শেষে টিউমারের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। শুক্রবার অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসরণ করা হয়। 

সার্জন আরিফ উল হাসান বলেন, “কচুয়া উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা শাহিদা বেগম দীর্ঘদিন এই টিউমার নিয়ে ভুগছিলেন। আমাদের হসপিটালে ভর্তি হওয়ার পর পরীক্ষা নিরিক্ষা শেষে শুক্রবার তার শরীরে অস্ত্রোপচার করা হয়। দেড় ঘন্টা অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে টিউমারটি অপসারণ করা হয়। রোগীর বর্তমান অবস্থা স্বাভাবিক এবং তিনি বিপদমুক্ত আছেন।”

ঢাকা/অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়