ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নোবিপ্রবিতে ‘বই-শাখী মেলা’, চলছে স্টল বুকিং

নোবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:২৬, ৫ এপ্রিল ২০২৬
নোবিপ্রবিতে ‘বই-শাখী মেলা’, চলছে স্টল বুকিং

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিতব্য ৫ দিনব্যাপী বইমেলাকে সামনে রেখে স্টল আহ্বান করেছে আয়োজকরা। সাহিত্যসমমনা সংগঠন ও সহযোগী ক্লাবগুলোর যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে এই বইমেলা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, গত বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় আগামী ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবে এ সাহিত্য উৎসব। বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত হওয়ায় মেলায় থাকবে বৈশাখের উৎসবমুখর আবহ, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।

আরো পড়ুন:

এবারের মেলায় দেশের স্বনামধন্য প্রকাশনীর পাশাপাশি অংশ নেবে স্থানীয় লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত বিভিন্ন স্টল। ফলে বইপ্রেমীদের জন্য এটি হয়ে উঠবে জ্ঞান, সৃজনশীলতা ও সংস্কৃতির এক মিলনমেলা।

মেলায় অংশ নিতে আগ্রহীদের জন্য ইতোমধ্যে স্টল বুকিং শুরু হয়েছে। স্টল বুকিংয়ের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৮ এপ্রিল। আগ্রহীদের নির্ধারিত তথ্যসহ আবেদন পাঠাতে হবে আয়োজক কমিটির ইমেইল ঠিকানায়: [email protected]

আয়োজকদের প্রত্যাশা, শিক্ষার্থী, পাঠক ও প্রকাশনীগুলোর সক্রিয় অংশগ্রহণে এবারের বইমেলাটি নোবিপ্রবি ক্যাম্পাসে একটি প্রাণবন্ত ও সফল আয়োজন হিসেবে আত্মপ্রকাশ করবে।

ঢাকা/শফিউল্লাহ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়