ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুরন্ত শৈশব! (ভিডিও)

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুরন্ত শৈশব! (ভিডিও)

মো. বকুল হোসেন

শৈশব মানেই দুরন্তপনা। দস‌্যিপনায় প্রকৃতিকে আলিঙ্গন।

রোববার দুপুরে নাটোরের দয়রামপুরের তালতলাতে বায়েজিদ, আরিয়ান ও মিজান এভাবেই খেলাতে মেতে ওঠে। এই শিশুরা সম্পর্কে চাচাতো মামাতো ভাই।

ভিডিও ধারণ করা বায়েজিদের বাবা মো. বকুল হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘কাদামাটিতে শিশুদের খেলা দেখে আমিও আমার শৈশবে চলে গিয়েছিলাম। শৈশবের সেই সোনালি দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। তাই ওদের আনন্দতে আর বাধা দেইনি। শৈশবের দুরন্তপনা আর প্রকৃতির আলিঙ্গন থেকে সরে যাওয়া আমাদের প্রজন্মকে তাই আনন্দ খুঁজে নিতে দিয়েছি।’

নতুন প্রজন্মের জীবনস্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে শৈশব। সস্তা প্রতিযোগিতাশীল বিবেক-বোধহীন পরিবেশে বড় হচ্ছে এ প্রজন্মের শিশুরা।

তাই, এই ভিডিও আমাদের ক্ষণিকের জন‌্য হলেও শৈশবে নিয়ে যাবে।  
 


ঢাকা/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়