ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৮ জুন ২০২৬  
হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৫ শিশু।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে।আর একজন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরো পড়ুন:

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরো ৯২ শিশু। ফলে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৮ জনে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৭৯ জন। আক্রান্তদের মধ্যে মোট ৬৫ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ইতোমধ্যে ৬১ হাজার ২৭৮ জন বাড়ি ফিরে গেছে।

ঢাকা/এমএসবি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়