ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোমবার থেকে লকডাউন শিথিল করছে আয়ারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সোমবার থেকে লকডাউন শিথিল করছে আয়ারল্যান্ড

উত্তর-পশ্চিম ইউরোপের দ্বীপ রাষ্ট্র আয়ারল্যান্ড করোনার কারণে আরোপিত কড়াকড়ি লকডাউন সোমবার থেকে শিথিল করতে যাচ্ছে।

শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রধানমন্ত্রী লিও ভারাদকার এক বিবৃতিতে জানান, করোনার কারণে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা শুরু হবে ক্রমান্বয়ে। খবর সিএনএনের।

তিনি বলেন, আমি নিশ্চিত করতে পারি যে, লকডাউন শিথিল পরিকল্পনার প্রথম ধাপ শুরু করা নিরাপদ এখন।

যদি সব ঠিক থাকে তাহলে তিন সপ্তাহ পর পর লকডাউন শিথিলের নতুন ধাপ শুরু করবো। এ বিষয়ে সরকারের পরবর্তী পর্যবেক্ষণ আগামী ৫ জুনে হবে বলে তিনি জানান।

সরকারের নতুন নির্দেশনা অনুসারে, নাগরিকদের ঘরে থাকতে বলা হয়েছে। তবে বন্ধুদের বা পরিবারের সদস্যদের নিয়ে বাইরে যেতে পারবে। সেক্ষেত্রে চারজনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে।

গণপরিবহণ ব্যবহার বা দোকানপাটে যাওয়ার ক্ষেত্রে সব নাগরিককে মাস্ক পরিধান করতে হবে।

আয়ারল্যান্ডে এ পর্যন্ত ২৩ হাজার ৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৫০৬ জন।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়